• সমগ্র বাংলা

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর বেনাপোল কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বাজার এলাকা ঘুরে বন্দরনগরী প্রদক্ষিণ শেষে মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।

বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হযরত মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মানুষের জীবনমান উন্নয়ন করা হবে।” এসময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাবেক আমির ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পৌর শাখা সভাপতি মাওলানা রিয়াছাত আলী, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলাসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় যুব ও ছাত্রনেতৃবৃন্দ। #

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo