ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার উপর পার্ক করে রাখা ট্রাকে পেছনে ধাক্কা দেওয়া কার্ভাডভ্যানের হেলপার নিহত এবং চালক আহত হয়েছে। আজ রবিবার সকালে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
নিহত হেলপার আল আমিন (৪০) নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। আহত ট্রাক চালত আমিনুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ইন্সেপক্টর তদন্ত শহিদুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় পুলিশের রেশনবাহী একটি ট্রাক পার্ক করা অবস্হায় ছিল। এসময় খেজুরবাহী একটি কার্ভাডভ্যান দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন কেবিনে আটকা পড়ে চালকসহ হেলপার। ফায়ার সার্ভিসের কর্মীর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রেরন করে। হেলপারকে মৃত বলে ঘোষনা করেছেন জরুরী বিভাগের চিকিৎসক। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং কার্ভাড জব্দ করেছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)