ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: একটি দল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারো রাজনীতিতে পুর্নবাসনের চেষ্টা করলে ১১দলীয় জোট সহ দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। তিনি অভিযোগ করে বলেন, একটি দলের নেতারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে। তারা দাঁতে ধার দিয়ে বসে আছে বারো তারিখে পর চাঁদাবাজি, সন্ত্রাসীর স্বর্গরাজ্য গড়ে তুলবে। শনিবার রাত ১১টায় ফতুল্লার ভূঁইগড় এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
এর আগে নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দেন দলটির আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা চুরি, লুটপাট করে দেশের সম্পদ বিদেশে টাকা পাচার করে দেশকে শ্মশানে পরিণত করেছে।
এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয় পথসভায় এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী সহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)