ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগে নুসরাতের বাড়ি পুড়ে যাওয়ার দুটি ছবি পোস্ট করেন তিনি।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’
তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’
পোস্টের শেষে মাহমুদা মিতু বলেন, বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।
উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতে নিজের ফেসবুক এক স্ট্যাটাসে নুসরাত নিজেই এমন তথ্য জানান।
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...
নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

মন্তব্য (০)