ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা- ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারেক জিয়ার যোগ্য নেতৃত্বে ক্ষুধা, দরিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি হবে। মানুষ তাদের অধিকার রক্ষায় ধানের শীষকে বিজয়ী করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) ফরিদপুর উপজেলার খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুদ দায়েন মঞ্জু, সাবেক সদস্য সচিব ও বিনগর ইউপি’র চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন প্রমুখ।
জনসভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান। সভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশ নেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)