• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গার দর্শনায় জামাত বিএনপি সংঘর্ষ আহতেদের সার্বিক খোঁজখবর নিলেন জামায়েত প্রার্থী রুহুল আমিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা উজলপুর গ্রামে চলমান নির্বাচনকে ঘিরে  জামাত বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এঘটনায়  জামায়াতের অফিস ভাঙচুর  ও জামায়াতের কর্মীদের মারধর করার অভিযোগ তোল হয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।  এতে  বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বিএনপির প্রেস ব্রিফিং এ জানানো হয়  দর্শনা পৌর শাখার আমির মোঃ সাহিকুল  আলম অপুকে বিএনপি নামধারী কিছু  সন্ত্রাসী গতকাল রাত এগারোটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত তাকে মারার জন্য দর্শনা  বাসস্ট্যান্ডে গোলযোগ সৃষ্টি করে। 

পরে যৌথবাহিনী হস্তক্ষেপের মাধ্যমে কিছুটা পরিবেশ শান্ত হয়। 

জামাতের পক্ষ থেকে জানানো হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। 

ঘটনার বিবরনে জানা গেছে উজুলপুর গ্রামে জামাতের নির্বাচনী কার্যালয়ে একই এলাকার  বিএনপির সমর্থক রবজেলের ছেলে  শাহাজান আলী ও মকবুল হোসেনের ছেলে রবিউল

 এসে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায়। এতে অফিস ভাঙচুর ও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু ঘটনা স্থলে পৌঁছালে তাদের উপরেও হামলা করে বিএনপির কর্মীরা । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ওই দর্শনা বাসস্ট্যান্ডে বিএনপি সমর্থকরা জড়ো হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এঘটনায়  বর্তমানে জামায়তের আহত কর্মীরা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায়  মামলার প্রস্তুতি  ও চলমান রয়েছে। 

জামায়াতের কর্মীরা আহত সংবাদ শোনা মাত্রই চুয়াডাঙ্গা ২  আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন ১২ তারিখে ব্যালটের মাধ্যমে বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে এই আশাবাদ রেখে সকলকে সান্ত থাকার জন্য উদাত্ত আহবান করেন।

 

মন্তব্য (০)





image

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভ...

image

পাবনায় মসজিদ থেকে টেনে হিঁচড়ে বের করে জামায়াত নেতাকে কুপি...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর এক ন...

image

১২ ফেব্রুয়ারী উখিয়া-টেকনাফে নিরব ব্যালট বিপ্লব ঘটাবে নিরী...

কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয়...

image

চাটমোহরে রাজা-হীরা-রুমার মাতা হালিমা বেগমের ইন্তেকাল

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাত পাড়া মহ...

image

বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশ...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পেশাদার মোবাইল প্রশিক্ষণ সেন্টার ট...

  • company_logo