• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ইশারা ভাষার ব্যবহার, বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, জেলা প্রশাসকের কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতি‌ত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল বাতেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট শুক্লা সরকার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান ও শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান।

বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলা ইশারা ভাষার ব্যবহার বাড়ানো জরুরি। এজন্য সাধারণ শিক্ষার পাঠ্যসূচীতে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।

আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ছয়জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo