• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা ১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, তবে এরমধ্যে ১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

‎আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে এ কথা বলেন তিনি।

‎এসময়ে তিনি আরও বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’

‎অন্যদিকে, নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী। এছাড়া, সংবাদ কর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোের অনুরোধও করেন ক্যাম্প কমান্ডার।

মন্তব্য (০)





image

‎আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈত...

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ...

image

ভোটকেন্দ্রে দেওয়া হচ্ছে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা: প...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বা...

image

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ ...

নিউজ ডেস্কঃ সারাদেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে, তাতে সন...

image

মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের ...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফ...

image

বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত ‎

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচন ও গণভোটে বেস...

  • company_logo