প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ, জবাবদিহিতামূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পাবনার চাটমোহরের ৮৭ টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। এ লক্ষ্যে সকল ভোটকেন্দ্রের ভেতরে এবং বাহিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা এবং চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, উপজেলার সকল ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ৪ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেটি উপজেলা হেডকোয়াটারসহ বিভিন্ন জায়গা থেকে তাৎক্ষণিক মনিটরিং করা যাবে। যাতে ভোট গ্রহণ নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি উপজেলার সকল ভোটারকে নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসার আহ্বান জানান।
তিন আরও জানান, চাটমোহর একটি শান্তিপ্রিয়, সম্প্রীতির এলাকা। কেউ কোন প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, সদাশয় সরকার আগামী ১২'ই ফেব্রুয়ারীর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্য নিয়োজিত করেছে। এছাড়া সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সদস্যরা মাঠে রয়েছে।
নির্বাচন ঘিরে বিচারকসহ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইস...
মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মহাসড়কের হ্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত বিএনপি...

মন্তব্য (০)