• লিড নিউজ
  • জাতীয়

শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দ্বিতীয় দিন চলেছে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।

‎আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা গেছে, যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন।

‎যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ১০–১২ জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় ৭০–৮০ জন আন্দোলনকারী অবস্থান করছেন।

‎এর পাশাপাশি নবম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ঘিরে যমুনার সামনে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর দুপুর ১টার দিকে পুলিশ তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয়।

‎গতকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও ছেলে ফিরনাস বিন ওসমানও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

‎উল্লেখ্য, গেলো বছরের ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতাল ও অবশেষে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য (০)





image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

image

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে &lsquo...

image

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা ম...

image

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রা...

image

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের আট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার...

  • company_logo