• লিড নিউজ
  • জাতীয়

‎যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের কারণে যমুনার সামনে থেকে সরে গেছেন পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা সরে গিয়ে শাহবাগের দিকে চলে যান। এসময় সেখানে কয়েকজনকে আটকও করা হয়।

‎বেলা সাড়ে ১১টার দিকে যমুনার সামনে সারা দেশ থেকে আগত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। নবম পে-স্কেল ঘোষণার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার কর্মচারী শহিদ মিনারে একত্রিত হন। সকাল ১১টার দিকে তারা ঘোষণা দিয়ে যমুনার দিকে রওনা হন।
‎
‎শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ প্রথমে বাধা দেয়, যদিও লাঠিচার্জ করা হয়নি। তবে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছান এবং বসে বসে নানা স্লোগান দিতে থাকেন।
‎
‎বেলা সাড়ে ১১টার পর বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা না সরে গেলে পুলিশ অ্যাকশনে যায়। পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে চলে যান। প্রায় ঘণ্টাব্যাপী পুলিশ ও আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
‎
‎যমুনার আশপাশে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
‎দুপুর ১২টার পর পুলিশ ব্যাপকভাবে ধাওয়া শুরু করে। এসময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পুলিশ ওই স্থান থেকে ৪–৫ জন আন্দোলনকারীকে আটক করে, যাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ ও একজন লক্ষ্মীপুর থেকে আসা।
‎
‎শাহাদাৎ নামে একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা পুলিশ হামলার নিন্দা জানাই। এটি আমাদের ন্যায্য আন্দোলন। কমিশন দীর্ঘ ৯ মাস পর সবকিছু পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করেছে। এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। সরকার টালবাহানা করছে। আমরা শুধু আমাদের জন্য নয়, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আন্দোলন করছি।’
‎
‎রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে।’

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo