• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রায় দেড় বছর ধরে অচল থাকার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

তিনি অন্তর্বর্তী সরকার গঠিত গুম–সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির (গুম–সংক্রান্ত তদন্ত কমিশন) প্রধান ছিলেন।

বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কমিশনারদের মধ্যে দুজন সাবেক গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য। তারা হলেন মো. নূর খান ও নাবিলা ইদ্রিস। বাকি দুজন কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর কমিশন পুনর্গঠন করা হয়নি। ফলে মানবাধিকারবিষয়ক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় অবস্থায় পড়ে ছিল। এ নিয়ে সমালোচনা থাকলেও দীর্ঘদিনেও মানবাধিকার কমিশন গঠন করা হয়নি। এখন অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ দিল সরকার।

মন্তব্য (০)





image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

image

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে &lsquo...

image

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা ম...

image

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রা...

image

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের আট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার...

  • company_logo