ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিন শ ৪৫ জন অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে যৌথ বাহিনী দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এই অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্র জানায়, মধ্যরাত থেকে বার্মা কলোনিতে অভিযান চালায় যৌথ বাহিনী। পরে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৬ পুরুষ, ৮৬ নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)