• রাজনীতি

সেখানে ভোট দিতে হবে, যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, নির্বাচনের পর মানুষের উপর আবার হুমকি-ধামকি হবে নাকি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে- আসন্ন নির্বাচনে এবার এটা নির্ধারণ হবে। একই সাথে তিনি বলেন- আপনার ওইখানে ভোট দেয়ার লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। এটার জন্য সবাইকে ভালো জায়গাটাতে ভোট দেয়া লাগবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলঘ্ন এলাকায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, যে জায়গাটাতে ভোট দিলে মানুষের উপর জুলুম হবে না- অত্যাচার, হুমকি ও ভয় দেখাবে না, সেই জায়গাটাতে ভোট দিতে হবে। তবে আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন। কিন্তু আমি আপনাদের এটা বলবো- বিশেষ করে সনাতনী ভাই বোনরা যারা আছেন, আপনি শুধু চিন্তা করেন বিগত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা পঞ্চগড়ে চাঁদাবাজি, সিন্ডিকেট হুমকি সহ বিভিন্ন কাজ করেছে। এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করে তাহলে আমাদেও ভোট দিতে হবে না। আর যদি তাদের নেতাকর্মীরা করে তাহলে তাদেরকে বয়কট করতে হবে।

সারজিস আরও বলেন, এমপি মন্ত্রীরা জেলার বাইরে থাকে। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হয়। আর এখানে আপনারা থাকবেন জেলার নেতাকর্মীদের সাথে। আর এই জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যে সকল নেতাকর্মী এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ থাকবে তারা ভালো না হয়, তাহলে এই জেলার মানুষকি ভালো থাকবে। খুব পরিষ্কার কথা- আপনার ওইখানে ভোট দেয়ার লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।

পরে তিনি এনসিপি, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় আবারো নির্বাচনী প্রচারণা শুরু করেন।

মন্তব্য (০)





image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo