ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : ফ্যাসিস্ট হাসিনার ১ লাখ মিথ্যা মামলায় বিএনপি'র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। ২৪'র গণ অভ্যুত্থানে ২ হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহরে পাবনা-৩ এলাকার (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুরের) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিএনপি'র দলীয় এমপি প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালের পর দেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনটি হয়েছে নিশি রাতে, কোনটা একতরফা আবার কোনটা দিনের ভোট রাতে হয়েছে। পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবেশ ভোট গ্রহণের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। বিএনপি বৃহত্তর দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অন্যান্য প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানান।
চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর উপজেলার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে।
তুহিন বলেন, আমি নির্বাচিত হলে চলনবিল নিয়ে মহা পরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে কৃষির উন্নয়ন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, রাস্তা-ঘাট নির্মাণ, কৃষকের উন্নয়ন, চলনবিলকে আলাদা হাব তৈরি করা হবে।
বিলচলন ইউনিয়নের বোঁথরে কৃষিবিদ হাসান জাফির তুহিনের বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা (চাটমোহর), নূর মুজাহিদ স্বপন (ভাঙ্গুড়া), জহুরুল ইসলাম বকুল (ফরিদপুর), বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইস...
পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ...
মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মহাসড়কের হ্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)