প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে ২ সন্তান ও তাদের মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।
আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)