• সমগ্র বাংলা

ফরিদপুরে জামায়াতের আমীরের দুইটি নির্বাচনী জনসভার প্রস্তুতি, সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়েত ইসলামীন আমীর ডা. শফিকুর রহমান।

তিনি শুক্রবার সন্ধ্যা ফরিদপুর- ১ আসনের বোয়ালমারী স্টেডিয়াম এবং ফরিদপুর-৩ সদর আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাত ৮ টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে শহরের চকবাজার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় বক্তব্য রাখেন ফরিদপুর সদর আসনের জামায়াতের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, জেলা আমীর বদরউদ্দিন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব ।

সমাবেশ স্থলগুলোতে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ চলছে। এছাড়া মাঠজুড়ে সাউন্ড সিস্টেম মাইক ও সাউন্ড বক্স বসানোর কাজ চলছে। 

এদিকে ডা. শফিকুর রহমানের আগমণ ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেনা ক্যান্টনমেন্ট ও কলেজ স্থাপন  বাস্তবায়ন অন্যতম দাবি তাঁদের।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo