• লিড নিউজ
  • জাতীয়

‎সংসদ নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে: ইসি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে।

‎বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। দেশের সকল রিটার্নিং অফিসারকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য এ চিঠি দেওয়া হয়েছে।

‎চিঠিতে বলা হয়েছে, ‘গণভোট ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণাকে উৎসবমুখর করার লক্ষ্যে ক্যারাভ্যান বা ভ্রাম্যমান বাহনে প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেছেন: আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করার প্রয়াসে যানবাহনের চতুর্পাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান বা ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে। তবে এহেন প্রচারণাকালে যানবাহন চলাচলে বিঘ্ন বা জনদূর্ভোগের সৃষ্টি করা যাবে না।’

‎চিঠিতে নির্বাচনী প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

image

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেক...

image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

  • company_logo