ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের হারিকেন প্রতীকের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
শাহরিয়ার কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে প্রার্থী হয়েছিলেন। এদিকে, এই আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
আজ ইশতেহার পাঠ অনুষ্ঠানে সন্ত্রাস, চাঁদাবাজ ও নাগরিক সমস্যামুক্ত মোহাম্মদপুর-আদাবর গড়ে তোলার অঙ্গীকার করেন ঢাকা-১৩ আসনের প্রার্থীরা।
অনুষ্ঠানে এই আসনের ৯ জন প্রার্থীর মধ্যে আটজন তাদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে ঢাকা-১৩ সংসদীয় আসনের নানা সমস্যা সমাধানে নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা।
তারা বলেন, এ আসনের অন্যতম সমস্যা সন্ত্রাস ও মাদক। আছে যানজট, কিশোর গ্যাংয়ের মত সমস্যাও। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইশতেহারে। এ সময় এক প্রার্থী সন্ত্রাসীদের মদদ দেয়া প্রসঙ্গ তুললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। কিন্তু কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

মন্তব্য (০)