• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

‎এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২-০৪৬২৩২০১৬১২-৬৭৭০৭৪ নম্বর দু’টি ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।

‎এতে আরও বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো- আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।

‎বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে এই ধরনের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ জাতীয় জালিয়াতি এড়াতে সকলকে সর্বোচ্চ সচেতন থাকতেও বলা হয়েছে।

মন্তব্য (০)





image

শৈত্যপ্রবাহ-শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া ...

নিউজ ডেস্কঃ সারাদেশে আগামী কয়েকদিন আবহাওয়া প্রধানত শুষ...

image

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

নিউজ ডেস্কঃ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ...

image

‎হাদি হত্যার বিচার ও লীগমুক্ত পুলিশ বাহিনী করার দাবি সাদি...

নিউজ ডেস্কঃ শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ...

image

সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ার...

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার ...

image

‎বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউ...

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ ...

  • company_logo