• সমগ্র বাংলা

মহাসড়ক অবরোধ করে বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা৷ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের লিচুতলা মোড়ে এই অবরোধ করা হয়৷ এ সময় মহাসড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার যানবাহনে থাকা যাত্রীরা পড়েন চরম বিপাকে৷
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তারা মনে করছেন। পূর্বে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রশাসনের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করে নেন৷

মন্তব্য (০)





image

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ...

image

সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের ৭দফা দাবিতে মাগুরা...

মাগুরা প্রতিনিধি : সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ, মাগ...

image

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলনকে নির্বাচন থেকে স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখা...

image

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভোটারদের দ্বারে যুবদল সম্পাদ...

বগুড়া প্রতিনিধি: খরস্রোতা যমুনা পাড়ি দিয়ে কখনো নৌকা আবার ক...

image

ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়ন জামায়াত...

  • company_logo