• লিড নিউজ
  • জাতীয়

‎দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে: উপদেষ্টা ফাওজুল কবির ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ লেখকের ব্যতিক্রমী লেখকগুণ, সামাজিক দায়বদ্ধতার চেতনা, ভাষার প্রাঞ্জলতা, বিষয় বৈচিত্র্য, সমাজ চিত্রায়ণ ও গবেষণাধর্মী দিক তুলে ধরেন।

‎আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা সহজবোধ্য করে উপস্থাপন করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

‎আলোচকগণ বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বইটিতে মানুষের জন্য শুভাকাঙ্ক্ষা এবং পথনির্দেশনার প্রাঞ্জল ও সহজবোদ্ধ উপস্থাপনা লক্ষণীয়। সমাজের অসঙ্গতিগুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপনার পাশাপাশি পাণ্ডিত্য ও সংবেদনশীলতা উঠে এসেছে এই বইটির আলোচনায়।

‎বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর ও বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক-যা গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা  হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তারা।

মন্তব্য (০)





image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

image

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেক...

image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

  • company_logo