• লিড নিউজ
  • জাতীয়

জানুয়ারিতেও এলো ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি বছরের (২০২৬) প্রথম মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলার, যা গত বছরের একই মাসের চেয়ে ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি।আগের বছর জানুয়ারিতে ২১৮ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ৩২৯ কোটি ডলার, সেটি ২০২৫ সালের মার্চ মাসে। আর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার আয় পাঠান প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার ও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। 

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থপাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসাও কমেছে। ফলে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

মন্তব্য (০)





image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

image

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেক...

image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

  • company_logo