ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : বরুড়া উপজেলার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া এলাকায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজারসংলগ্ন সড়কের পাশে অবস্থিত মেসার্স এমবিএফ ইটভাটাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, উক্ত দুইটি ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে আবাসিক ও সংরক্ষিত এলাকায় পরিচালিত হচ্ছিল। এছাড়াও অননুমোদিতভাবে কৃষিজমির টপসয়েল সংগ্রহের অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আইনটির ১৫(১) ও ১৮(২) ধারায় দুইটি ইটভাটাকে মোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, “পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি&nbs...
নিউজ ডেস্কঃ ঢাকা- রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় স্থানীয়...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাং...

মন্তব্য (০)