• সমগ্র বাংলা

ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরের যুবকসহ দুইজন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত টেম্পুর সংঘর্ষে গোপালপুরের এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম কাশেমের (পেশকার) একমাত্র পুত্র শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজি চালিত একটি টেম্পু ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউর রহমান সুজন ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত শফিউর রহমান সুজন টাঙ্গাইল শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়ি গোপালপুরে ফিরছিলেন বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

বরুড়ায় দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি : বরুড়া উপজেলার দুইটি ইটভাটায় অভিযান চালি...

image

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ১৩৫ শতক জমি দখলের অভিযোগ, অজ্ঞ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ...

image

‎গ্যাস সংকট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্কঃ ঢাকা- রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় স্থানীয়...

image

নারায়ণগঞ্জে বিএনপি'র ১০ নেতাকর্মী বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ...

image

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাং...

  • company_logo