• জাতীয়

‎১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন ছিল না।

‎শনিবার (৩১ জানুয়ারি) ইসির ওয়েবসাইটি থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।

‎ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদনের বিষয়টি ক্লোজ করে দেওয়া হয়। পরে গতকাল শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথটিও বন্ধ করা হচ্ছিল। এ সময় আগে নিবন্ধনকারীদের মধ্যে যারা নিজের ড্যাশবোর্ডে লগইন করেছেন, তারা অ্যাডমিন প্যানেলও দেখতে পেয়েছেন। কাজেই তথ্য ফাঁসের বিষয়টি সঠিক নয়। কিছু সময়ের জন্য এনআইডি, নাম এমন তথ্যগুলো দেখা গেছে। কিন্তু ডাউনলোডের সুযোগ ছিল না।

‎তিনি বলেন, তথ্য তো কেউ ফাঁস করেনি। আমাদের সাইটে কাজ করার সময় ওপেন ছিল। এটা হ্যাক করে বা অন্য কোনো পন্থায় কেউ তথ্য নিয়ে কোনো অপকর্ম করেছেন বলে অভিযোগ আসেনি।

‎অনেকেই অভিযোগ করেছেন, পেশাদার কোনো ফার্ম নয়, বরং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ওয়েবসাইটি তৈরি করা হয়েছে।

‎এই প্রসঙ্গে রুহুল আমিন মল্লিক বলেন, এটা আমাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এতো গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা যায় নাকি।

‎সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটি ডেভেলপ করে ইসি। নির্বাচন দেখার জন্য প্রথমবারের মতো গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের এই সাইটটির মাধ্যমে আবেদন নিচ্ছিল সংস্থাটি।

‎তবে নানা তথ্য সরবরাহগত জটিলতায় সাংবাদিকরা ঘোর আপত্তি জানালে সে উদ্যোগ থেকে সরে আসে কমিশন। ফলে আগের মতোই এবারও ম্যানুয়ালি আবেদন নিয়ে যাচাইয়ের পর সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে।

‎আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহেই পাস দিতে পারে ইসি। এবার সাড়ে ৫৫ হাজারের দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের কথা রয়েছে।

মন্তব্য (০)





image

জানুয়ারিতেও এলো ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি বছরের (২০২৬) প্রথম মাসে দেশে রেমিট্যান্স ব...

image

নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না হওয়ার কারণ জানাল তিতাস

নিউজ ডেস্ক : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এল...

image

এলপিজির দাম বাড়ছে না কমছে, জানা যাবে সোমবার

নিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ব...

image

পে স্কেলের দাবিতে ৭ দফা, কর্মচারীদের কর্মবিরতি

নিউজ ডেস্ক : নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা...

image

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—প্রত্যাশা পররাষ্ট্র উ...

নিউজ ডেস্কঃ এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্...

  • company_logo