ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ঠাকুরগাঁও জেলা শহরের সারর্কিট হাউজে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ সময় তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত মান বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।
প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ ও পরিবেশন, সাংবাদিকতার আইন ও নীতিমালা, ভুয়া খবর প্রতিরোধ এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মত প্রকাশ করেন।
সভাপতি জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন,সচিব (উপসচিব) বাংলাদেশ প্রেস কাউন্সিল জনাব মোঃ আব্দুস সবুর।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)