ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে অস্ত্রসহ ইমরুল কায়েস নামক একজন সন্ত্রাসী'কে আটক করেছে কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনী। ১ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী ইউনিয়নের দোহাজারী রেল স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল হতে ১ টি এলজি, ১ টি ওয়ান শ্যুটার পিস্তল এবং অস্ত্র মেরামতের কিটসহ উক্ত সন্ত্রাসী'কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)