• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ পৌরসভায় ধানের শীষের গণসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ধানের শীষ মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বলের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল মারুফ এবং সাবেক ছাত্রদল সভাপতি তারেক ইবনে মুজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শহিদ হাওলাদার, নাসির আহমেদ, রাজন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ধানের শীষের ভোট চান। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo