ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এদের মধ্যে ৯ জন রোহিঙ্গা। আটককৃতরা হচ্ছেন টেকনাফ মহেশখালিয়া পাড়ার আলী আহমেদের ছেলে বসির আহমেদ (৫০),
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাসাব আলীর ছেলে মুক্তার আহমেদ (৩৮), হোসেন আহমেদের ছেলে মনির আহমেদ (২৫), নূর আহমেদের ছেলে ওসিউল্লাহ (৩৬), বদিরুজ্জামানের ছেলে ফেডান আলী (৩০), মিয়া হোসেনের ছেলে জিয়াউর রহমান (৪০), মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান (৪৯), ইসমাইলের ছেলে কামাল হোসেন (৪৩), আবুল হাসানের ছেলে খাইরুল বাসার (১৯) ও আব্দুল লতিফের ছেলে সেফায়েত উল্লাহ (৩১)।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা টেকনাফ উপজেলার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)