ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম সেলের অভিযানে জানুয়ারি ২০২৬ মাসে বিভিন্ন কোম্পানির ১৩০টি হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ১৬ হাজার ২৪০ টাকা এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক আইডি ও ১টি ই-মেইল আইডি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম সেল সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ভিকটিমদের পাঠানো জিডি কপি সংগ্রহ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন জেলার থানায় করা মোট ১৩০টি জিডির সূত্র ধরে এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
এছাড়া ভুলক্রমে নগদ একাউন্টে চলে যাওয়া অর্থ সংক্রান্ত একটি জিডির ভিত্তিতে অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি পৃথক জিডির প্রেক্ষিতে ৫ জন ভিকটিমের হ্যাক হওয়া ফেসবুক আইডি ও ১টি ই-মেইল আইডি পুনরুদ্ধার করা হয়।
পরবর্তীতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জিডির মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন, নগদ অর্থ এবং হ্যাক হওয়া আইডিসমূহ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২ এপিবিএনের পুলিশ সুপার (সহ-অধিনায়ক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অপারেশন, ইন্টেলিজেন্স ও সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

মন্তব্য (২)
নাম প্রকাশে অনিচ্ছুক
IMEI Number দিলে ভালো হতো
নুরনবী
স্যার আমার ফোন ছিনতাইকারী নিয়ে গেছে