• সমগ্র বাংলা

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রধারী যুবক আটক, উদ্ধার পিস্তল ও গুলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মাহবুবুর রহমান সজীব (৩১)। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অস্ত্রের উৎস ও এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo