ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, সাজ্জাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া সেনানিবাসের ৪০ বীর ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সঙ্গীয় ফোর্স একটি অভিযান চালায়। অভিযানে সাজ্জাদকে আটক করে সেনাবাহিনী।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে তার বাড়ির পিছনের ডোবা থেকে জার্মানের তৈরি ৯ মি:মি: পিস্তল উদ্ধার করা হয়।
একই সঙ্গে বাড়ি থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। এ ঘটনায় তার স্ত্রীকে সহযোগিতার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)