• লিড নিউজ
  • জাতীয়

‎ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোন অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা।  কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।

‎তিনি বলেন, একইসময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯ টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

‎আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, এবারে  সকলের মধ্যে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমাদের সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যেন সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা যায় দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাঁধা প্রধান করে।  সবাই নিজের ভোটরকে সঙ্গে করে নিয়ে আসুক এটাতে কোন বাঁধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাঁধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

‎তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোট গুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভারি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট গুলো আসে সে গুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

‎জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার'সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট'সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য (০)





image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

image

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...

image

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধ...

নিউজ ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘...

image

‎কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধান...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী...

  • company_logo