ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। আজ সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা একাডেমি বইমেলা আয়োজনে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)