ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে উদ্বিগ্নতার কথা জানাল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (২৬ জানুয়ারি) বলেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
দিমিত্রি পেসকভ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনে সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই, তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক।
এর আগে দখলদার ইসরাইলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)