• আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ শনিবারও (২৪ জানুয়ারি) বৈঠকে বসার কথা আছে তিন দেশের প্রতিনিধিদের।
‎
‎কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।
‎
‎তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।
‎
‎এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। দাভোসে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুদ্ধের মূল ইস্যু এখন ভূখণ্ড বণ্টন। তার মতে, কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও সমঝোতায় প্রস্তুত হতে হবে।
‎
‎রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা ছেড়ে দিতে হবে, যা এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইউক্রেন দনবাসে একটি অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে। এছাড়া শর্ত সাপেক্ষে সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা চায় কিয়েভ।
‎
‎রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, মস্কোর আলোচনা ছিল ‘সব দিক থেকেই ফলপ্রসূ’। তবে ক্রেমলিন স্পষ্ট করেছে, ভূখণ্ডগত বিরোধ নিষ্পত্তি না হলে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি সম্ভব নয়।
‎
‎আজ শনিবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র প্রধান জেনারেল ইগর কোস্তিউকভ। পাশাপাশি অর্থনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা আলোচনা করবেন রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ।

মন্তব্য (০)





image

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্...

১

‎নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...

image

বিমানের শৌচাগারের আয়নায় হুমকি বার্তা, অতঃপর...

২

‎নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...

image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৫

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

  • company_logo