ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার গেট থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর অভিযোগের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)