• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ: এলাকাবাসীর বাঁধায় কাজ বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) প্রকল্পের আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বাধাঁয় কাজ বন্ধ হয়েছে। পুন:রায় কাজটি না করায় গুরুত্বপূর্ন সড়কটিতে যাতায়াতে জনসাধারনের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এমন অভিযোগ ওঠেছে হানিফ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির আঠালিয়া সড়কের মান্নান মোল্লার বাড়ি হতে দুলাল মাদবরের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজে এ অনিয়মের অভিযোগ।

স্থানীয় রাজিব ও মামুন হোসেন জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের দুই'শ মিটার আরসিসি ঢালাইয়ের সময় ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছিয়ে সিমেন্ট কম দিয়ে ইটের খোয়া বেশি দিয়ে তারাহুরা করে নিম্নমানের ঢালাইয়ের কাজ চলছিলো। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে কাজে বাঁধা দেন। পরে হানিফ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। এতে গুরুত্বপূর্ন এ সড়ক দিয়ে যাতায়াতে জনসাধারণের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে । 

সরেজমিনে রবিবার সন্ধ্যায় স্থানীয় মো.সানোয়ার হোসেন মেম্বারেরর সাথে কথা বলে জানা যায়, ঢালাইয়ের কাজে অনিয়ম হয়েছে। কাজটি যেভাবে করার কথা ছিলো সেভাবে হয়নি। তাই এলাকাবাসী বাঁধা দেয়। যতটুকু কাজ হয়েছে সেটুকু ভেঙ্গে পুন:রায় করে দেয়ার কথা হলেও কাজটি হচ্ছে না। এসময় প্রকল্পের নির্মাণ ব্যয়ের সাইনবোর্ডের কোন অস্তিত্ব দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোচালক জানায়, নিম্নমানের কাজ করায় লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। বাকিটুকু রড বিছানো রয়েছে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ টেড্রার্সের সত্ত্বাধিকারি মো.হাসান কাজটি বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও ঢালাই কাজে অনিয়মের কথা অস্বীকার করেন। কাজটিতে নির্মাণ ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম ভূইয়া জানায়, ,কাজ নিম্নমানের হয়নি। তবে এক জায়গা একটু সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo