• সমগ্র বাংলা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও গুলিসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার মধ্যরাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। উত্তেজিত জনতা আটককৃত ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতির প্রস্তুতিকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী একজনকে ঘেরাও করে ফেলে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হন।খবর পেয়ে রাতেই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহত অবস্থায় আটক ডাকাত সদস্যকে উদ্ধার করে এবং অস্ত্র ও গুলি জব্দ করে। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহত আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo