ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ( সনাকের) আয়োজনে আজ সোমবার দিনাজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন করা হয়েছে৷ দিবসটি স্মরনে সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
জীবাশ্ম জ্বালানীকে না বলা এবং নবায়নযোগ্য টেকসই জ্বালানীসহ ৯টি দাবি জানিয়েছেন তারা। একই দাবিতে দেশের ৪৬ টি স্হানে কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে জানানো হয়, সরকার নবায়নযোগ্য জ্বালানী রূপান্তরের জন্য আন্তর্জাতিক ভাবে অঙ্গীকারবদ্ধ হলেও দেশে এখনো আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরশীল। নবায়নযোগ্য জ্বালানী মাত্র ৪ দশমিক ৬ শতাংশ। গত (২০১০- ২০২৩) ১৩ বছরে জ্বালানী খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সম পরিমান বিদেশী বিনিয়োগ হলেও এর মধ্যে ৯৬ দশমিক ৭ শতাংশ জীবাশ্ম প্রকল্পে এবং মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানী খাতে বিনিয়োগ করেছে।
এসময় বক্তব্য রাখেন, সনাকের আঞ্চলিক সমন্বয়কারি আব্দুল হান্নান আজাদ এবং অধ্যাপক আব্দুল জলিলসহ অন্যান্যরা।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)