• সমগ্র বাংলা

নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে স্বার‌‌‌কলিপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার নেতৃত্ববৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান কাছে এই স্মারকলিপি প্রদান করে।

অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম,শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম,দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব সহ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,জাতীয় শিশু নীতি- ২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকান্ড বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা সহ চার দফা প্রদান করা হয়‌।

অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন,নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা,স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক।

স্মারকলিপি গ্ৰহণকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান,একটি শিশুবান্ধব নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo