• খেলাধুলা

বিসিবিতে নিজের পদ ফিরে পেলেন পরিচালক নাজমুল ‎

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: নানা নাকটীয়তার বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের বয়কটের মুখে তাকে শোকজ দেওয়া হলেও তার জবাবে সন্তুষ্ট হওয়ায় পদ ফিরেয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‎শনিবার বোর্ড সভার সিদ্ধান্তে পদ ফিরে পান নাজমুল। তিনি জানান বিসিবিকে দেওয়া জবাবে সন্তুষ্ট যে কারণে পদ ফিরে পেয়েছেন। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন।

‎গত ১৪ জানুয়ারি নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না?

‎জবাবে বিসিবির এই পরিচালক বলেছিলেন, বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?

‎এরপরই তাকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে না দিলে ক্রিকেট বয়কট করার কথা জানিয়েছিলেন ক্রিকেটাররা। ফলে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়, এরপরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। 

‎নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিনি কমিটির কাছে নিজের অবস্থান জানান নাজমুল, যা সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo