• লিড নিউজ
  • খেলাধুলা

মালদ্বীপকে বিধ্বস্ত করে নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ ‎

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

‎রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লেখে লাল-সবুজের প্রতিনিধিরা।

‎এদিন ননথাবুরি হলে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে মালদ্বীপ লিড নিলেও দ্রুতই খেলায় ফেরে সাবিনা ও মাসুরাদের দল। এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে. পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশকে শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে দিয়েছিল।

‎এবারের আসরে ভারত ও ভুটানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে শিরোপা জিতেছে বাংলাদেশের নারীরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

‎তবে পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে তারা শিরোপার দাবিদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করে। মূলত পাকিস্তানের বিপক্ষে জয়ের পরই সাবিনা এবং তার দল সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে চলে যায়, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

‎উল্লেখ্য, ফুটসালের এই নতুন ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দিল এমন এক সময়ে যখন তারা ইতিমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এই জয়ের ফলে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো। সেইসাথে নারী ক্রীড়াক্ষেত্রে পোক্ত হলো বাংলাদেশের নাম।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo