ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আজিজুল ইসলাম (৩৫) এক যুককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সরওয়ার লিমা।
দণ্ডপ্রাপ্ত আজিজুল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা এবং মৃত আফাজউদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত আজিজুলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে প্রসিকিউটরের দায়িত্ব পালন করে রাষ্ট্রপক্ষ। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. আল আমিন।
প্রশাসন জানায়, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দু...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকার শ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)