ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ।
মূলত, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এখনও নিষ্পত্তি হয়নি বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুত। বাংলাদেশ আদতে বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটি ভারতের ভেন্যুতে নয়, ম্যাচগুলো হতে হবে শ্রীলঙ্কায়।
আইসিসির সভায় বাংলাদেশের এই দাবি খারিজ হবার পর, আবারও আইসিসির কাছে ই-মেইল করেছে বিসিবি। যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্ঠদের নিরাপত্তা ঝুকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজোল্যুশন কমিটি বা 'স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি' গঠনের অনুরোধ করা হয়েছে।তবে বাংলাদেশের সেই দাবি না নামার সম্ভাবনাই নাকি বেশি বলছে ভারতীয় সেই গণমাধ্যাম।
দেশটির সংবাদ সংস্থা এএনআই বলছে শনিবারই বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। শুধু তাই নয় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও নাকি ভাবছে ক্রিকেটের নিয়ন্ত সংস্থাটি।
এএনআই বলছে বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিতে এখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সংস্থাটির সদর দফতরে এই সংকট সমাধানের জন্য একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে এই সভা শেষে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সেই সাথে বিসিবি'র বার্ষিক আয়ের একটি বড় অংশ প্রায় ২৮ মিলিয়ন ডলার বা ২৪০ কোটি টাকা কেটে নেয়ার ঘোষণাও আসতে পারে।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)