• লিড নিউজ
  • জাতীয়

‎এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের হাতিয়ার: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে জনগণের প্রত্যাশিত সেবা ও উন্নয়নের সুফল।

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি’র প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

‎উপদেষ্টা বলেন, সরকার একটি সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়, ব্যয় ও মান বজায় রেখে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব।

‎তিনি বলেন, পর্যালোচনায় আমরা লক্ষ্য করছি যে, কিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হলেও এখনো বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়ন গতি প্রত্যাশার তুলনায় কম।

‎তিনি বলেন, প্রকল্প পরিচালকগণ হচ্ছেন প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই প্রকল্পের সাফল্য নির্ভর করে। যেসব প্রকল্পে বারবার বিলম্ব হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎তিনি বলেন, সরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন বাস্তব উন্নয়নে রূপ নেয়, এটাই আমাদের লক্ষ্য।

‎উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মোট ১১টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ১০টি বিনিয়োগ প্রকল্প ও ১টি কারিগরি প্রকল্প। প্রকল্পের অনুকূলে এ অর্থবছরে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ১০৭ কোটি ৭২ লাখ টাকা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৫০ কোটি ৯৮ লাখ  টাকা। প্রকল্পের গড় অগ্রগতি  ১৭ দশমিক ৫৪ শতাংশ।

‎এছাড়াও সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

image

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...

  • company_logo