• লিড নিউজ
  • জাতীয়

‎টিএফআই সেলে গুম–নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আওয়ামী শাসনামলে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলের বন্দিশালায় গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ বিচারিক কার্যক্রম হবে।
‎
‎একই ট্রাইব্যুনালে, জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ সুনির্দিষ্ট তিন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। এছাড়া এ ট্রাইব্যুনালে আরও দুটি মামলার বিচার হওয়ার কথা রয়েছে।
‎
‎অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আজ। এ ট্রাইব্যুনালে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মামলায় এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেয়া হবে।
‎
‎এদিকে, আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেছেন একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ।
‎
‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শেখ হাসিনা, টিএফআই সেল, র‌্যাব, গুম ও নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ, সেনা কর্মকর্তা, জুলাই আন্দোলন, সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo