• লিড নিউজ
  • জাতীয়

‎ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণভোটে অংশগ্রহণ জরুরি: বাণিজ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের সন্তানদের জন্য আমাদের দায় রয়েছে। তাদের জন্য একটি নিরাপদ দেশ রেখে যাওয়া আমাদের কর্তব্য। সে কারণেই আগামী নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ।

‎তিনি ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।

‎ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

‎বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে মাত্র ৪ মিনিটে সংবিধান সংশোধন হয়েছে। সেখানে জনগণের কোনো মতামত ছিলো না। সে কারণেই ফ্যাসিবাদ আমাদের ওপর গেড়ে বসেছিল। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সকল নাগরিকের গণভোটে অংশগ্রহণ জরুরি।

‎উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানান।

‎মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফজলুল হক ভূইয়া এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এছাড়া, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo