• সমগ্র বাংলা

বগুড়া চেলোপাড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকীতে সোমবার বগুড়া শহরের চেলোপাড়ায় সকল মসজিদে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

পাশাপাশি বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের উত্তর বাংলা স্বারসত আশ্রমেও।

বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে এই আয়োজন হয়। আয়োজনে ৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে পরিমল চন্দ্র দাস বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়াসহ সারা দেশের কোটি জনতার কাছে আবেগ ও অনুভূতির নাম। তার জন্ম ও মৃত্যবার্ষিকীতে প্রতিবছর তারা ৬ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকেন।

তিনি বলেন, কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। বর্তমানে জিয়া পরিবারসহ সারা বাংলাদেশের হাল ধরেছেন তাদের অভিভাবক তারেক রহমান। তাই দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান ও তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনাসহ তারেক রহমানের সুস্থতা ও সমৃদ্ধির জন্য দুই হাত তুলে সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন হাজারো মানুষ।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo